ঝিনাইদহের হরিনাকুন্ডু থানাতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জুলফিকার আলী।পদায়ন করে (৯ আগষ্ট) রবিবা
স্টাফ রিপোর্টার,এম. টুকু মাহমুদঃ
হরিণাকুণ্ডু থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০০৭ সালে তিনি প্রথম সাব ইনস্পেক্টর হিসেবে নড়াইল সদরে যোগদান করেন। এরপর তিনি একাধারে লোহাগড়া, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, পিরোজপুর সহ ঝিনাইদহ সদর সার্কেল অফিসে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এই প্রথম নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই হরিণাকুন্ডু উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেছেন ঐ শীর্ষ পুলিশ কর্মকর্তা।
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হরিণাকুন্ডুতে মাদক, কিশোরদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া, মারামারি ও সামাজিক অস্থিরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরজমান রয়েছে।
হরিণাকুন্ডু থানার নতুন ওসি জুলফিকার আলীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। স্থানীয়দের প্রত্যাশা, দায়িত্ব পালনে তিনি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার পরিচয় দেবেন এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবেন।
দৈনিক সকালের খোঁজ খবর পত্রিকার প্রতিনিধি'র সাথে একান্ত স্বাক্ষাৎকালে নবাগত থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান,আইনের শাসন প্রতিষ্ঠায় উপজেলার সকল শ্রেণীপেষার জনগনের স্বর্বাত্তক সহযোগীতা কামনা করেছেন পুলিশের থানা এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: হারুণ-অর-রশিদ (পান্না)
বার্তা সম্পাদক : নুরুল আলম বাকু
সার্কুলেশন ম্যানেজার : ইকরামুল হক মোল্লা
প্রধান কার্যালয়: ফোর স্টার সুপার মার্কেট (২য় তলা) রেল বাজার, দর্শনা, চুয়াডাঙ্গা ।
যে কোন তথ্য দিন অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে: ০১৯৪১-৬২৪৯০৫