
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: হারুণ-অর-রশিদ (পান্না)
বার্তা সম্পাদক : নুরুল আলম বাকু
সার্কুলেশন ম্যানেজার : ইকরামুল হক মোল্লা
প্রধান কার্যালয়: ফোর স্টার সুপার মার্কেট (২য় তলা) রেল বাজার, দর্শনা, চুয়াডাঙ্গা ।
যে কোন তথ্য দিন অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে: ০১৯৪১-৬২৪৯০৫