যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী ‘দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা হতে পারে এবং আমরা সেখানে (পাকিস্তানে) যেতে আরও আগ্রহী।’
এ মন্তব্য এমন সময় এসেছে, যখন সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফসহ অন্যান্য প্রতিনিধিরা। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে কোনো চুক্তি হয়েছে—এমন তথ্য তাদের কাছে নেই।
সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: হারুণ-অর-রশিদ (পান্না)
বার্তা সম্পাদক : নুরুল আলম বাকু
সার্কুলেশন ম্যানেজার : ইকরামুল হক মোল্লা
প্রধান কার্যালয়: ফোর স্টার সুপার মার্কেট (২য় তলা) রেল বাজার, দর্শনা, চুয়াডাঙ্গা ।
যে কোন তথ্য দিন অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে: ০১৯৪১-৬২৪৯০৫