চুয়াডাঙ্গা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় প্রান্তিকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ইপিএস কমে ২৬ পয়সা

  • প্রকাশ: ১০:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 20

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স পিএলসি ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৪৫ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে।

এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৫২ পয়সা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৮৯ পয়সা।

তবে নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের ২১ পয়সা থেকে অনেক বেশি।

অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৪ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

দ্বিতীয় প্রান্তিকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ইপিএস কমে ২৬ পয়সা

প্রকাশ: ১০:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬