চুয়াডাঙ্গা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল

  • প্রকাশ: ১০:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • 109

দেশের অন্যতম শীর্ষ বৈদ্যুতিক তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে আসার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের পরিকল্পনা নিয়েছে।

আইপিও কার্যক্রম পরিচালনার জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (আইসিএমএল) অ্যাডভাইজরি ও ইস্যু ম্যানেজমেন্ট সেবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রোববার (২৪ মে) কুষ্টিয়ায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআরবি ক্যাবলের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলম-সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

তবে পুঁজিবাজার থেকে কত টাকা উত্তোলন করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, কোম্পানির আর্থিক হিসাব ও নথিপত্র পর্যালোচনার পর মূলধন সংগ্রহের পরিমাণ চূড়ান্ত করা হবে।

বর্তমানে দেশের পুঁজিবাজারে দুটি ক্যাবল প্রস্তুতকারী কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হলো ইস্টার্ন ক্যাবলস লিমিটেড এবং বিবিএস ক্যাবল লিমিটেড।

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল

প্রকাশ: ১০:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬