চুয়াডাঙ্গা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা পারভীন গ্রেপ্তার, অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ

  • প্রকাশ: ০৯:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 40

সংগৃহীত ছবি

যশোরে অনলাইন বেটিং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে আর্জেন্টিনার জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুনা পারভীনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তার বিরুদ্ধে নিষিদ্ধ অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২০ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রুনা ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাতমাইল এলাকার একটি বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন বেটিং কার্যক্রম পরিচালনা করছে। এরপর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে দুটি স্মার্টফোন এবং একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা অনলাইন জুয়ার কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ দাবি আদালতে এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও প্রযোজ্য ডিজিটাল অপরাধসংক্রান্ত ধারায় মামলা দায়ের করেছেন। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপের কাউন্টডাউন: জীবননগরে প্রস্তুতি ম্যাচ

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা পারভীন গ্রেপ্তার, অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ

প্রকাশ: ০৯:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬