চুয়াডাঙ্গা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোষ্ঠকাঠিন্যে কলা কি সত্যিই উপকারী? যা বলছেন বিশেষজ্ঞরা

  • প্রকাশ: ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 31

কলা

কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা। অন্ত্র ঠিকমতো পরিষ্কার না হলে পেট ভার লাগা, গ্যাস, অস্বস্তি ও হজমের নানা সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় অনেকেই ঘরোয়া উপায় হিসেবে কলা খাওয়ার পরামর্শ দেন। তবে সব ধরনের কলা কি সমানভাবে উপকারী?

টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকা কলা কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক হতে পারে। এতে থাকা খাদ্যআঁশ (ফাইবার) মল নরম করতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। ফলে হালকা কোষ্ঠকাঠিন্যে পাকা কলা কিছুটা উপকার দিতে পারে।

তবে কাঁচা বা অপরিপক্ক কলা সবার জন্য উপযোগী নয়। এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। ফলে কিছু মানুষের ক্ষেত্রে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই এ ধরনের সমস্যায় ভুগলে ভালোভাবে পাকা কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু কলার ওপর নির্ভর করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে—এমন ধারণা সঠিক নয়। পর্যাপ্ত পানি পান, নিয়মিত শাকসবজি ও ফলমূল খাওয়া, আঁশসমৃদ্ধ খাদ্য গ্রহণ এবং শারীরিকভাবে সক্রিয় থাকা অন্ত্রের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া যদি কয়েকদিন ধরে কোষ্ঠকাঠিন্য অব্যাহত থাকে, তীব্র পেটব্যথা, রক্তপাত বা বারবার একই সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস নাও

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

কোষ্ঠকাঠিন্যে কলা কি সত্যিই উপকারী? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশ: ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬