চুয়াডাঙ্গা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিনিটেই শুকাবে নেলপলিশ, জেনে নিন টোটকা

  • প্রকাশ: ১১:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 124

 ছবি:সংগৃহীত

অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙের নেলপলিশ ব্যবহার করতে পছন্দ করেন। তবে নেলপলিশ লাগানোর পর সেটি শুকাতে সময় লাগে বলে অনেক সময় তা ঘেঁটে যায় বা নষ্ট হয়ে যায়।

কিছু সহজ কৌশল অনুসরণ করলে দ্রুত নেলপলিশ শুকানো সম্ভব। নেলপলিশ দ্রুত শুকাতে নিচের ৫টি টোটকা কার্যকর হতে পারে:

বরফ-ঠান্ডা পানিতে নখ ডুবিয়ে রাখুন; নেলপলিশ লাগানোর ২-৩ মিনিট পর হাতের নখ দুই মিনিটের জন্য বরফ-ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন। এতে নেলপলিশ দ্রুত জমাট বাঁধতে সাহায্য করবে।

তোয়ালে নয়, স্বাভাবিকভাবে শুকান: ঠান্ডা পানি থেকে হাত তুলে চুল শুকানোর যন্ত্র (হেয়ার ড্রায়ার) দিয়ে হালকা বাতাসে শুকিয়ে নিতে পারেন। না হলে স্বাভাবিকভাবেও শুকাতে দিন। তোয়ালে দিয়ে মুছলে নেলপলিশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
কলের ঠান্ডা পানিও কাজে দেয়: বরফ-ঠান্ডা পানি না থাকলে নেলপলিশ লাগানোর পর কিছুক্ষণ হাত ঠান্ডা পানির নিচে রাখলেও ভালো ফল পাওয়া যায়।

পাতলা পরত দিন: একবারে বেশি নেলপলিশ না দিয়ে পাতলা পরত লাগান। বারবার তুলি চালালে পরত মোটা হয়ে যায় এবং শুকাতে বেশি সময় লাগে। প্রয়োজন হলে প্রথম পরত পুরোপুরি শুকানোর পর দ্বিতীয় পরত দিন।

তেল স্প্রে করতে পারেন: নেলপলিশ লাগানোর পর সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল স্প্রে করলে নেলপলিশ ঘেঁটে যাওয়ার ঝুঁকি কমে যায় এবং দ্রুত সেট হতে সাহায্য করে। নখের সৌন্দর্য ধরে রাখতে এবং নেলপলিশ দীর্ঘক্ষণ অক্ষত রাখতে এসব সহজ টোটকা অনুসরণ করা যেতে পারে।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

মিনিটেই শুকাবে নেলপলিশ, জেনে নিন টোটকা

প্রকাশ: ১১:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬