চুয়াডাঙ্গা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশ: ০৬:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 17

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামীয়া মাদ্রাসা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নূরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. আতিকুল্যাহ আতিক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুধারাম উপজেলার জালিয়াল এলাকার এলাহি বক্স মিয়ার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজত তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ০৬:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬