চুয়াডাঙ্গা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার

  • প্রকাশ: ০৩:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • 20

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদরপাড়া গ্রামের বাবলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩২), গোয়ালপাড়া গ্রামের এড়েং পাখীর ছেলে ছালাম (৫০) এবং একই গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ইন্নাল হোসেন (৫০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সামারি ট্রায়ালের জন্য প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

জীবননগরের মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আলামীনকে দেখতে গেলেন শাহজাহান মিয়া

জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার

প্রকাশ: ০৩:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬