চুয়াডাঙ্গা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশ: ০২:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 44

চুয়াডাঙ্গার জীবননগরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম শ্রেণির প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের উপহার দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা অ্যানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।

এছাড়াও, অধ্যাপক খলিলুর রহমান, জীবননগর উপজেলা আমি মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং মেধাবীদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়বে এবং নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতও সহজ হবে।

Tag :
জনপ্রিয়

জীবননগরে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

জীবননগরে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশ: ০২:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬