চুয়াডাঙ্গা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাফোডিলে এআই গবেষণা ল্যাব উদ্বোধন, ১০ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য জানালেন আইসিটি মন্ত্রী

  • প্রকাশ: ০৭:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 38

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অত্যাধুনিক ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’-এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করেন।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি প্রযুক্তি নয়; এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই এআই প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাবগুলো গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করবে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি শিল্পখাতের জন্য বাস্তবমুখী সমাধান উদ্ভাবনে সহায়তা করবে।

আইসিটি মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে এআই, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত এআই প্রশিক্ষণ এবং আধুনিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণেও সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ড ও অন্যান্য সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিলকে শুধু এআই-সমর্থিত নয়, বরং একটি পূর্ণাঙ্গ এআই-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে। শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণেও বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সহায়তা দেবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন গবেষণা ল্যাবটিতে ২৫টি এনভিডিয়া ডিজি স্পার্ক ওয়ার্কস্টেশন এবং আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ জিপিইউ-সমৃদ্ধ পাঁচটি উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার রয়েছে। এখানে পাঁচজন পূর্ণকালীন গবেষক এআই এজেন্ট, স্মার্ট ক্লাসরুম এবং বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন। ইতোমধ্যে তারা ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ ও ‘এআই রেজিস্ট্রার’-এর মতো উদ্ভাবনী সমাধান তৈরি করেছেন।

অনুষ্ঠানের শেষে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’-এ অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপের কাউন্টডাউন: জীবননগরে প্রস্তুতি ম্যাচ

ড্যাফোডিলে এআই গবেষণা ল্যাব উদ্বোধন, ১০ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য জানালেন আইসিটি মন্ত্রী

প্রকাশ: ০৭:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬