চুয়াডাঙ্গা ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

  • প্রকাশ: ১০:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 40

সংগৃহীত ছবি

জিম্বাবুয়ে সফরটা শুরু হয়েছিল হতাশা দিয়ে। একমাত্র টেস্টে হার এবং ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হাসল বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শেখ মেহেদী হাসানের আঘাতে ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। এরপর ব্রায়ান বেনেট (৪৭) ও ডিয়ন মেয়ার্স জুটি গড়ে ইনিংস সামাল দেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। শেষ দিকে মেয়ার্সের ৫৩ বলে ৭৩ রানের লড়াকু ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২টি এবং শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর পারভেজ হোসেন ইমন ২৪ ও তানজিদ হাসান কার্যকর ইনিংস খেলে দলকে এগিয়ে নেন। অধিনায়ক তাওহিদ হৃদয় ২৪ রান যোগ করলেও ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় রোমাঞ্চকর পরিণতিতে।

শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ রান। ব্র্যাড ইভান্স টানা দুই বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ান। তবে ফিল্ডিং ত্রুটিতে একটি ডেড বলের পর শেখ মেহেদী হাসান পরের বলেই দুর্দান্ত এক চার হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নিলেও তা দলের পরাজয় ঠেকাতে পারেনি। ৪ উইকেটের এই জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপের কাউন্টডাউন: জীবননগরে প্রস্তুতি ম্যাচ

শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

প্রকাশ: ১০:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬