স্টাফ রিপোর্টার,এম. টুকু মাহমুদঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে, প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ২ আসননের মাননীয় সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার।হরিণাকুণ্ডু উপজেলা জামাত আমীর বাবুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আল আসিফ, হরিণাকুণ্ডু থানা (ওসি তদন্ত) অসিত কুমার, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহেদ জোয়ার্দার, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা জয়, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি, মকলেচুর রহমান লাড্ডু, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, উপজেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এলাকায়, মাদক, বাল্যবিবাহ সহ বিভিন্ন প্রকার অস্থিতিশীল পরিবেশ বা নাশকতা সৃষ্টির চেষ্টা চললে তা কঠোর হস্তে দমনের নির্দেশনা দেওয়া হয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান জোরদার করার বিষয়ে আলোচনা হয়।























