চুয়াডাঙ্গা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ: ০১:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 19

আলমডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আসমানখালী বাজারের সার, ওষুধ, এলপিজি গ্যাস, বীজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে বৈধ লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মেসার্স তিতাস সাইকেল স্টোরের স্বত্বাধিকারী মো. মফিজ উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অনুমোদন ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে মেসার্স সামিরন ফার্মেসির স্বত্বাধিকারী মো. আশরাফুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মেসার্স রবিউল বীজ ভান্ডারের মালিক মো. রবিউল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিকের স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য, মূল্যতালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের বাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা নিয়মিত হালনাগাদ রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের পণ্য, ওষুধ ও শিশু খাদ্য বিক্রি বা সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ০১:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬