চুয়াডাঙ্গা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ড্রেন: প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার পথচারী ও শিশুরা

  • প্রকাশ: ০৭:৩১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 5

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি ঝুঁকিপূর্ণ ড্রেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনের বিভিন্ন স্থানে ঢাকনার অংশ ভেঙে পড়ে থাকায় প্রতিনিয়ত পথচারী ও ছোট ছোট শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেনটি নির্মাণের সময় অনেক অংশ সঠিকভাবে ঢেকে দেওয়া হয়নি। পরবর্তীতে যেসব ঢাকনা ছিল, সেগুলোও একের পর এক ভেঙে পড়ে যায়। ফলে ড্রেনের ফাঁকা অংশগুলো এখন সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) আবারও দুটি শিশু ড্রেনে পড়ে আহত হয়েছে। এতে তাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এলাকাবাসীর দাবি, এর আগেও বহু মানুষ এই ড্রেনে পড়ে আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেন নির্মাণের শুরু থেকেই এর বিভিন্ন ত্রুটি ছিল। দীর্ঘ সময় পার হলেও জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট কাউন্সিলর, চেয়ারম্যান কিংবা দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

এলাকাবাসী দ্রুত ড্রেনের ভাঙা অংশগুলো মেরামত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Tag :
জনপ্রিয়

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ড্রেন: প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার পথচারী ও শিশুরা

প্রকাশ: ০৭:৩১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬