চুয়াডাঙ্গা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ শুরু ৫ লাখ ৫ হাজার টাকা

  • প্রকাশ: ১০:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 39

ছবি: সংগৃহীত

সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে একটি সাধারণ এবং অন্যটি অপেক্ষাকৃত কম খরচের সাশ্রয়ী প্যাকেজ, যাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ পান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর প্যাকেজ দুটি চূড়ান্ত করা হয়েছে।

প্যাকেজ-১:
সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাঁবু, মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩-এর আওতায় খাবারসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় ৩৫ থেকে ৪০ দিন।

প্যাকেজ-২ (সাশ্রয়ী):
এ প্যাকেজের খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩-এর আওতায় খাবার ও অন্যান্য সেবা দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধাও থাকবে।

ধর্মমন্ত্রী আরও জানান, উভয় প্যাকেজেই অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড এবং স্বল্প মেয়াদের (শর্ট) হজ প্যাকেজের সুবিধা নেওয়া যাবে।

সরকারের আশা, নতুন এই দুই প্যাকেজের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা আরও মানসম্মত, স্বচ্ছ ও সাশ্রয়ী সেবা পাবেন।

জনপ্রিয়

জীবন নগরের সাগর কীভাবে রাতারাতি বিপুল সম্পদের মালিক সাগর? এলাকাজুড়ে নানা প্রশ্ন

২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ শুরু ৫ লাখ ৫ হাজার টাকা

প্রকাশ: ১০:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬