
জীবন নগরের সাগর কীভাবে রাতারাতি বিপুল সম্পদের মালিক সাগর? এলাকাজুড়ে নানা প্রশ্ন
ইকরামুল
বিশেষ প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় বসবাসকারী নড়াইল থেকে আসা হিন্দু সাগরকে ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, একসময় তিনি নারায়ণপুরে ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি ইটভাটায় কাজ করতেন। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তিনি বিপুল সম্পদের মালিক হয়। একই এলাকায় বিলাসবহুল তিনতলা বাড়ি নির্মাণ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার ভাষ্য, সাগরের সম্পদের উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। তাদের দাবি, অল্প সময়ের মধ্যে জমি ক্রয়, বাড়ি নির্মাণ এবং আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।
এলাকাবাসীর দাবি, এই সম্পদের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত হওয়া প্রয়োজন। তাদের ভাষায়, যদি সবকিছু বৈধ উপায়ে অর্জিত হয়ে থাকে, তাহলে সেটিও জনসম্মুখে পরিষ্কার হওয়া উচিত। আর যদি কোনো অনিয়ম থেকে থাকে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে অভিযুক্ত সাগরের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
(চ
লবে…)


















