চুয়াডাঙ্গা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

  • প্রকাশ: ১১:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • 151

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ শিশুই ঢাকা বিভাগের। আর চট্টগ্রামে মৃত্যু হয়েছে একটি শিশুর।

বুধবার(২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব ২১ এপ্রিল সকাল আটটা থেকে আজ ২২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১২৯ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৫৬২ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ৪০৬ জন ঢাকা বিভাগের। আর সবচেয়ে কম ৯ শিশু ভর্তি হয় রংপুর বিভাগে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭৮৬ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৩৫২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ শিশুর। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২৭ হাজার ১৬৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৯২।

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশ: ১১:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬