চুয়াডাঙ্গা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামের প্রকোপ অব্যাহত, মোট মৃত্যু ৭৮০; একদিনে নতুন শনাক্ত ১৪০

  • প্রকাশ: ০৮:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 71

ছবি : সংগৃহীত

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৪০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭৩ জন চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৬৮৫ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৫ জন। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে ১৪ হাজার ২৪৪ জনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

হামের প্রকোপ অব্যাহত, মোট মৃত্যু ৭৮০; একদিনে নতুন শনাক্ত ১৪০

প্রকাশ: ০৮:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬