চুয়াডাঙ্গা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে অবমাননার অভিযোগ: ভিডিও ভাইরাল , তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

  • প্রকাশ: ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 19

রিপোর্ট ,

আলমডাঙ্গা অফিস| রানা আফান্দী:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বধ্যভূমির মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্মৃতিস্তম্ভের একটি প্রতিকৃতির মুখে বাদামের খোসাসহ বিভিন্ন বস্তু গুঁজে দেওয়া এবং মাথার চারপাশে ঘাস-লতা লাগিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি অবমাননার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত (শুক্রবার), রাতে একটি ফেসবুক পেজে গান সংযুক্ত করে ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই ঘটনাটিকে মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদ এবং নির্যাতিত মানুষের প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেছেন।

অভিযোগে অভিযুক্ত দুই যুবক হলেন , কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের বাপ্পি রহমানের ছেলে তাসনিম রহমান (২৪) এবং উজ্জলের ছেলে শাওন (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে , দুই যুবক আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শনে এসে দর্শনার্থী ও দায়িত্বরত নিরাপত্তাকর্মী না থাকার সুযোগে স্মৃতিস্তম্ভের প্রতিকৃতি নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করেন। পরে সেই দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রকাশ করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন , আলমডাঙ্গা বধ্যভূমি মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ স্মারক। এমন স্থানে অবমাননাকর আচরণ জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা বা আইনি পদক্ষেপের তথ্য নিশ্চিত করা হয়নি।

Tag :

আলমডাঙ্গার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে অবমাননার অভিযোগ: ভিডিও ভাইরাল , তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

আলমডাঙ্গার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে অবমাননার অভিযোগ: ভিডিও ভাইরাল , তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

প্রকাশ: ০৪:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬