চুয়াডাঙ্গা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন: সভাপতি নাজমুল, সম্পাদক আরিফুল

  • প্রকাশ: ০৪:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 12

জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে শনিবার (১লা আগস্ট) সকাল ৮টা থেকে উথলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৩টা পর্যন্ত।

নির্বাচনে ৭৮ ভোট পেয়ে অ্যাড. নাজমুল হুসাইন সভাপতি এবং ৮০ ভোট পেয়ে আরিফুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নাজমুল হুসাইনের প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান পেয়েছেন ৫৭ ভোট এবং আরিফুল হকের প্রতিদ্বন্দ্বী ইউনুচ আলী পেয়েছেন ৫০ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ৯১ ভোট পেয়ে আব্দুস সালাম জয়, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে মেহেদী হাসান লিপ্টন, কোষাধ্যক্ষ পদে ৬৫ ভোট পেয়ে সোহাগ হোসেন, বাজার ব্যবস্থাপনা সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে আনিছুর রহমান রনি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে শরীফ সালাউদ্দীন সবুজ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, রাজু আহম্মদ, মেহেরব হোসেন ও শ্রী স্বপন দাস।

নির্বাচনে ২টি প্যানেল থেকে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার একটি ছিল নাজমুল-আরিফুল প্যানেল। অপরটি জিল্লুর-ইউনুচ প্যানেল। নির্বাচনে মোট ভোটার ছিল ১৩৮ জন। আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীদের খেদমত করবেন।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ আরও ৪ জন নির্বাচন কমিশনারকে সাথে নিয়ে সুষ্ঠু, সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা বাজারের ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন এবং সকলকে সাথে নিয়ে বাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag :

জীবননগর উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন: সভাপতি নাজমুল, সম্পাদক আরিফুল

জীবননগর উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন: সভাপতি নাজমুল, সম্পাদক আরিফুল

প্রকাশ: ০৪:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬