চুয়াডাঙ্গা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রবাসী তুহিনের মৃত্যু

  • প্রকাশ: ০১:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 81

আলমডাঙ্গায় পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রবাসী তুহিনের মৃত্যু

রিপোর্টার শাকিল আহমেদ আলমডাঙ্গা :

আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তুহিন (৩৬) নামে এক সিঙ্গাপুর প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তুহিন ওই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাড়িতে পানি নেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ তুহিন দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়েছেন। প্রায় দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক 

আলমডাঙ্গায় পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রবাসী তুহিনের মৃত্যু

প্রকাশ: ০১:৪০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬