চুয়াডাঙ্গা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ কোটি টাকা ছাড়াল এনবিআরের রাজস্ব ঘাটতি

  • প্রকাশ: ১২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 110

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো শুল্ক-কর আদায়ের ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়েছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুল্ক-কর আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রা থেকে বড় ব্যবধান তৈরি হয়েছে।

সংশোধিত বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে এনবিআরকে মোট ৫ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। সেই লক্ষ্য অর্জনে মে ও জুন—এই দুই মাসে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা আদায় করতে হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৮৮ হাজার কোটি টাকা সংগ্রহের চ্যালেঞ্জ সামনে রয়েছে।

জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

এক লাখ কোটি টাকা ছাড়াল এনবিআরের রাজস্ব ঘাটতি

প্রকাশ: ১২:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬