হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়কা মাহিয়া মাহি। জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি। মাহি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এমন পোস্ট দেন।
সুদূর আমেরিকা থেকে করা মাহির ওই পোস্টে শুধু তার মৃত্যুর কথা বলেননি। জানিয়েছেন, তার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছেন সেও একটু পরে মরে যেতে পারেন। পোস্টে মাহি লেখেন, আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাটি করছে সেও একটু পরে মরে যেতে পারে।
মাহি আরও লেখেন, এতো কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেসে।
অভিনেত্রীর এমন মন্তব্যে ভক্তদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। নেটিজেনরা অনুমান করছেন, সম্ভবত চোখের সামনে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন মাহি। তবে ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।





















