চুয়াডাঙ্গা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মাঝেই রহস্যময় পোস্ট সালমান খানের

  • প্রকাশ: ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 43

সম্প্রতি এক অনুষ্ঠানে সালমান খান। ভিডিও থেকে নেওয়া

বলিউড অভিনেতা সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপস্থিতির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেন দাবি করেন, আগের তুলনায় তাঁকে কিছুটা রোগা, ক্লান্ত ও নীরব দেখাচ্ছে।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের একাংশ অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, অন্যরা সতর্ক করে বলেন—মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এ বিষয়ে এখন পর্যন্ত সালমান খান বা তাঁর টিমের পক্ষ থেকে নতুন কোনো স্বাস্থ্যগত সমস্যার কথা জানানো হয়নি।

এমন আলোচনার মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন সালমান খান। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ (আপনাদের শরীর কেমন আছে?)। পোস্টটি প্রকাশের সময় স্বাস্থ্যসংক্রান্ত গুঞ্জন চলমান থাকায় অনেক ভক্ত এটিকে চলমান জল্পনার প্রতি তাঁর পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তবে অন্যদের মতে, এটি ভক্তদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগেরই একটি অংশ।

সালমান খান। এক্স থেকে

পোস্ট প্রকাশের পর ভক্তরা সালমান খানের সুস্বাস্থ্য কামনা করে মন্তব্য করেন এবং যাচাই-বাছাই ছাড়া গুজব না ছড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, অতীতে সালমান খান বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে উল্লেখ করেছেন। তবে সাম্প্রতিক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নতুন গুঞ্জন সম্পর্কে তিনি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মাঝেই রহস্যময় পোস্ট সালমান খানের

প্রকাশ: ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬