চুয়াডাঙ্গা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোমান্টিক ইমেজ ভেঙে এবার খলনায়িকা হতে চান পূর্ণিমা

  • প্রকাশ: ১১:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 69

চিত্রনায়িকা পূর্ণিমা

দীর্ঘ প্রায় তিন দশক ধরে বাংলা চলচ্চিত্রে রোমান্টিক ও ‘মিষ্টি মেয়ের’ ইমেজে দর্শকদের মন জয় করে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ণিমা জানান, ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও কখনো খলনায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাননি। এখন সেই অপূর্ণ ইচ্ছাই পূরণ করতে চান তিনি।

পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। এমন একটি চরিত্র করতে চাই, যাকে দেখে দর্শকের মনে তীব্র ঘৃণা তৈরি হবে। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ থাকবে সেখানে।’

তার মতে, দীর্ঘদিনের কোমল ও ইতিবাচক পর্দার ইমেজের কারণেই নির্মাতারা তাকে নেতিবাচক চরিত্রে ভাবেননি। তিনি বলেন, ‘সবাই মনে করেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র মানাবে না। দর্শকও আমাকে সফট চরিত্রেই দেখতে অভ্যস্ত। কিন্তু আমি এবার সম্পূর্ণ ভিন্ন কিছু করতে চাই।’

১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পূর্ণিমার। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকায় পরিণত হন।

তবে গত কয়েক বছরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। সবশেষ ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘আহারে জীবন’ সিনেমায় তাকে দেখা যায়। এছাড়া ২০২৩ সালে ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হলেও এরপর নতুন কোনো ওয়েব বা চলচ্চিত্র প্রকল্পে তাকে দেখা যায়নি।

ভক্তদের প্রত্যাশা, নতুন কোনো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে পর্দায় ফিরেই চমক দেখাবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

রোমান্টিক ইমেজ ভেঙে এবার খলনায়িকা হতে চান পূর্ণিমা

প্রকাশ: ১১:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬