চুয়াডাঙ্গা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিহ্যাব-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

  • প্রকাশ: ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 28

আজ শনিবার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-২ হলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে রিহ্যাবের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের কর্মীবৃন্দ ও আইনগত নির্ভরশীলগণ, এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ ও তাদের নির্ভরশীলগণ ৫-তারকা মানের এই হোটেলে সারাবছর ব্যাপী বিশেষ আতিথেয়তামূলক সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী, উপকারভোগীরা হোটেলের রুম বুকিংয়ে (অ্যাকোমোডেশন) ৭০ শতাংশ পর্যন্ত ছাড় এবং খাবারের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মোঃ বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ, রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী এবং হাবিবুর রহমান হাবিব। এছাড়া ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকী ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শেষে সমঝোতা স্মারক হস্তান্তর ও ফটোসেশনের মধ্য দিয়ে আতিথেয়তা ও রিয়েল এস্টেট খাতের মধ্যে এই নতুন অংশীদারিত্বের সূচনা হয়, যা রিহ্যাব সদস্যদের জন্য সারাবছর অতিরিক্ত মূল্য সংযোজনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিহ্যাব-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

প্রকাশ: ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬