চুয়াডাঙ্গা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন শিল্পে নতুন দিগন্ত, সেপ্টেম্বরে ঢাকায় আন্তর্জাতিক ট্রাভেল মার্ট

  • প্রকাশ: ০১:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 40

দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) উদ্যোগে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড মার্কেটপ্লেস।

শনিবার (১১ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ জানান, এবারের ট্রাভেল মার্টে বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টির বেশি প্রদর্শক, শতাধিক পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলাদেশ পর্যটনের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। এই সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতেই প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা জানান, ট্রাভেল মার্টে প্রথমবারের মতো বিজনেস-টু-বিজনেস (B2B) এবং বিজনেস-টু-কনজ্যুমার (B2C) কার্যক্রম পৃথক প্রদর্শনী হলে অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকবে আন্তর্জাতিক হোস্টেড বায়ার প্রোগ্রাম, যেখানে বিদেশি ক্রেতা ও প্রদর্শকদের মধ্যে পূর্বনির্ধারিত ব্যবসায়িক বৈঠকের সুযোগ থাকবে।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং আরও শক্তিশালী হবে।

এদিকে ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসিন ইকবাল জানান, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলো এক প্ল্যাটফর্মে আসবে। দর্শনার্থীরাও দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা এবং বিশেষ ভ্রমণ অফার সম্পর্কে সরাসরি জানতে ও সেবা গ্রহণের সুযোগ পাবেন।

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

পর্যটন শিল্পে নতুন দিগন্ত, সেপ্টেম্বরে ঢাকায় আন্তর্জাতিক ট্রাভেল মার্ট

প্রকাশ: ০১:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬