চুয়াডাঙ্গা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা

  • প্রকাশ: ১০:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 38

সরকারের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন বা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে তিনি গণমাধ্যমে বিভিন্ন খবর দেখেছেন, তবে বর্তমানে নিশ্চিতভাবে কিছু বলার মতো তথ্য তাঁর কাছে নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীই মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। কাজের মূল্যায়ন এবং সময়ের প্রয়োজন বিবেচনায় যদি তিনি মনে করেন কোনো মন্ত্রণালয়ে পরিবর্তন প্রয়োজন, তাহলে দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব অর্পণ বা উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর রয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকারের মূল লক্ষ্য জনস্বার্থ নিশ্চিত করা এবং প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি। সে লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন।

তবে সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠন সরকারের ১৮০ দিন পূর্তির আগে নাকি পরে হবে—এ বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি।

জনপ্রিয়

জীবন নগরের সাগর কীভাবে রাতারাতি বিপুল সম্পদের মালিক সাগর? এলাকাজুড়ে নানা প্রশ্ন

প্রয়োজনে মন্ত্রিসভায় পরিবর্তন হতে পারে, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ১০:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬