চুয়াডাঙ্গা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, চোখে চোট নিয়েও আর্জেন্টিনাকে জেতালেন মেসি

  • প্রকাশ: ০১:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 50

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি—রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং চোখে চোট পেয়েও খেলা চালিয়ে যাওয়ার কারণে।

ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও দুই গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ম্যাচের এক পর্যায়ে বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মেসি। এ সময় তিনি রেফারিকে উদ্দেশ করে বলেন, ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’

এর আগে দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে সুইজারল্যান্ডের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পান আর্জেন্টাইন অধিনায়ক। পরে ড্রিংকস ব্রেকে দলের চিকিৎসকরা মাঠে নেমে তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

চোট পেলেও মাঠ ছাড়েননি মেসি। গোল করতে না পারলেও পুরো ম্যাচজুড়ে আক্রমণভাগে সক্রিয় থেকে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেন এবং সুইস রক্ষণভাগকে চাপে রাখেন। তার নেতৃত্বেই শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, চোখে চোট নিয়েও আর্জেন্টিনাকে জেতালেন মেসি

প্রকাশ: ০১:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬