চুয়াডাঙ্গা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ শেষ, এবার চোখ ২০৩০-এ: ইতিহাসের প্রথম তিন মহাদেশের বিশ্বকাপ

  • প্রকাশ: ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 43

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামার পর থেকেই ফুটবল বিশ্বের নজর এখন ২০৩০ সালের ঐতিহাসিক বিশ্বকাপের দিকে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এবারই প্রথম টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশের ছয়টি দেশে। ইউরোপের স্পেন ও পর্তুগাল, আফ্রিকার মরক্কো এবং দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যৌথভাবে এই আসরের আয়োজন করবে।

ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে শতবর্ষ উদযাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ও ১৪ জুন স্পেন, পর্তুগাল ও মরক্কোতে উদ্বোধনী অনুষ্ঠান ও মূল টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ জুলাই, যদিও পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ করা হয়নি।

আয়োজক হওয়ায় ছয় দেশই সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৪২টি স্থান নির্ধারিত হবে মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে। দক্ষিণ আমেরিকায় উদ্বোধনী ম্যাচ খেলা দলগুলোর দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত বিশ্রাম ও প্রস্তুতির সময় রাখার পরিকল্পনা করেছে ফিফা।

ছবি: সংগৃহীত

বর্তমানে ২০৩০ বিশ্বকাপ ৪৮ দল নিয়েই আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টুর্নামেন্টটি ৬৪ দলে সম্প্রসারণের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

১৯৩০ সালে উরুগুয়েতে ১৩ দল নিয়ে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ। শতবর্ষের আসরটি হবে ইতিহাসের প্রথম বিশ্বকাপ, যা ছয়টি দেশ ও তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে। এরপর ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ একক আয়োজক হিসেবে আয়োজন করবে সৌদি আরব।

সূত্র: রয়টার্স

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

২০২৬ বিশ্বকাপ শেষ, এবার চোখ ২০৩০-এ: ইতিহাসের প্রথম তিন মহাদেশের বিশ্বকাপ

প্রকাশ: ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬