চুয়াডাঙ্গা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

  • প্রকাশ: ১১:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 137

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই তথ্য নিশ্চিত করেছেন। তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেইজিং শুরু থেকেই ইরানের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিতে সমর্থন দিয়ে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে চীন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে একজন বিশেষ দূত পাঠাবে।

তবে বেইজিংয়ের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে দূতের নাম বা তিনি কোন কোন দেশ সফর করবেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

ওয়াং ই বলেন, চীন সবসময়ই শান্তির পক্ষে কাজ করে এসেছে এবং একটি গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে আমরা আগ্রহী। তিনি সকল পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার এবং উত্তেজনা আর না বাড়ানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

সূত্র: এএফপি।

Tag :
জনপ্রিয়

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

প্রকাশ: ১১:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬