চুয়াডাঙ্গা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লোহিত সাগরে ট্যাংকারে হামলার দাবি হুতিদের, তদন্ত চলছে

  • প্রকাশ: ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 79

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট দুটি ট্যাংকারে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর ভাষ্য অনুযায়ী, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের ট্যাংকার দুটিতে হামলার পর আগুন ধরে যায়।

হুতিরা আরও দাবি করেছে, দীর্ঘদিন ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধের জবাব হিসেবে তারা সৌদি-সংশ্লিষ্ট নৌ চলাচলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এবং লোহিত সাগরে নৌ-অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে।

তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (UKMTO) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন লাগে। তবে সংস্থাটি জাহাজটির পরিচয়, হামলার জন্য দায়ী পক্ষ কিংবা হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানায়নি।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের তদন্ত চলছে। হামলার দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

লোহিত সাগরে ট্যাংকারে হামলার দাবি হুতিদের, তদন্ত চলছে

প্রকাশ: ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬