চুয়াডাঙ্গা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হজযাত্রী

  • প্রকাশ: ০৩:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • 71

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে দশটার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজীদের দেশে ফেরার এই যাত্রা।

প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী। তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরেই প্রত্যেক হজ যাত্রীকে দেয়া হবে ৫ লিটার করে জমজমের পানি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ।

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ড্রেন: প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার পথচারী ও শিশুরা

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হজযাত্রী

প্রকাশ: ০৩:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬