চুয়াডাঙ্গা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ ২০২৬: মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

  • প্রকাশ: ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 856

লিওনেল মেসি ছবি: সংগৃহীত

আরও একটি বিশ্বকাপ, আরও একটি গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে লিড এনে দিলেন দলটির অধিনায়ক। এটি বিশ্বকাপে মেসির ১৪তম গোল।

ডি পলের বাড়ানো পাস থেকে বাঁদিক থেকে গোল করেন মেসি। আর তাতে ইতিহাসের পাতায় নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে এখন মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার।

এদিকে লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে যোগ হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়। ঠিক দুই দশক আগে যে দিনে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবার পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

ক্যানসাস সিটিতে শিরোপাধারী আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। শুরুর একাদশে থাকা মেসি ম্যাচের প্রথম বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ছুঁয়ে ফেলেন এই বিরল মাইলফলক। ২০০৬ সালের ১৬ জুন জার্মানি বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তরুণ মেসি।

এরপর কেটে গেছে ২০ বছর। বিশ্বকাপের মঞ্চে ২৬ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল, জিতেছেন কাঙ্ক্ষিত শিরোপাও। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে তার ২০০তম উপস্থিতি। আগের ১৯৯ ম্যাচে ১১৭ গোল করা মেসি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

জনপ্রিয়

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফিফা বিশ্বকাপ ২০২৬: মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রকাশ: ০৮:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬