চুয়াডাঙ্গা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সিলেট-সুনামগঞ্জ-নওগাঁসহ কয়েক জেলায় বন্যার শঙ্কা

  • প্রকাশ: ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 41

আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও নওগাঁসহ কয়েক জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে সুরমা-কুশিয়ারা, আত্রাই, সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি আরও বাড়তে পারে।

এ অবস্থায় সিলেট, সুনামগঞ্জ, নওগাঁ, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা বা জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এদিকে ব্রহ্মপুত্রের পানি মোটামুটি স্থিতিশীল থাকলেও যমুনা ও গঙ্গা-পদ্মার পানি বাড়ছে। তবে নেত্রকোনার চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া নদী ও পাহাড়ি ঢলের ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

চার দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সিলেট-সুনামগঞ্জ-নওগাঁসহ কয়েক জেলায় বন্যার শঙ্কা

প্রকাশ: ১০:৫৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬