চুয়াডাঙ্গা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশ: ০৫:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 21

বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার বেনীপুর ঘোষপাড়ার মৃত অজিজ বক্স মণ্ডলের ছেলে মো. নজরুল ইসলাম (৭০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মাস্টারপাড়ার মো. আনারুলের ছেলে মো. সিয়াম (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার অভিযানে নজরুল ইসলামের কাছ থেকে ৩০ গ্রাম এবং সিয়ামের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চুয়াডাঙ্গা নজরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে এস এম আশিস মোমতাজ সিয়ামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

Tag :
জনপ্রিয়

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৩৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রকাশ: ০৫:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬