চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ড্রেনেই মৃত্যু: ১০ ফুট মাটির নিচে চাপা শ্রমিক মাটির দেয়াল ধসে প্রাণ গেল রাব্বির, আহত আরও ২

  • প্রকাশ: ০৩:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 72

রিপোর্ট ,আলমডাঙ্গা অফিস| রানা আফান্দীঃ

১০ ফুট গভীর ড্রেন। হঠাৎ পাশের মাটির দেয়াল ধসে পড়ল তিন শ্রমিকের ওপর। দুজনের মুখ মাটির ওপরে থাকায় দ্রুত উদ্ধার করা গেলেও পুরোপুরি মাটিচাপা পড়েন রাব্বি হোসেন (২০)। প্রায় ৪০ মিনিট মাটি সরানোর পর তাঁকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

গতকাল (সোমবার) বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদেমপুর ইউনিয়নের রংপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের কাউসার আলীর ছেলে। আহত রাজন (১৯) ও তানজিল (১৭) একই গ্রামের বাসিন্দা। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য , রংপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকে তিন শ্রমিক মাটি কেটে ড্রেন নির্মাণ করছিলেন। ড্রেনটি প্রায় ১০ ফুট গভীর করা হয়েছিল। বিকেলে কাজ চলার সময় আচমকা ড্রেনের পাশের মাটির দেয়াল ধসে তিনজনের ওপর পড়ে।

হঠাৎ মাটি ধসে পড়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান , রাজন ও তানজিলের মুখের কিছু অংশ মাটির ওপরে রয়েছে। তাঁদের দ্রুত টেনে বের করা হলেও রাব্বি ছিলেন পুরোপুরি মাটির নিচে।

পরে গ্রামবাসী একসঙ্গে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৪০ মিনিট পর রাব্বিকে উদ্ধার করা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আমেনা বেগম বলেন , সকাল থেকেই তিন শ্রমিক ড্রেন কাটছিলেন। কাজ প্রায় শেষের দিকে ছিল। বিকেলে হঠাৎ মাটির দেয়াল ধসে তাঁদের ওপর পড়ে।

স্থানীয় বাসিন্দা আজিমুল্লাহ বলেন , চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজনের মুখ মাটির ওপরে এবং একজন পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে আছেন। স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করলেও রাব্বিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শ্রমিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় ড্রেনেই মৃত্যু: ১০ ফুট মাটির নিচে চাপা শ্রমিক মাটির দেয়াল ধসে প্রাণ গেল রাব্বির, আহত আরও ২

প্রকাশ: ০৩:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬