
জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগের সত্যতা পাওয়ায় জীবননগরে নিউ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫-হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটির সরকারি ভাবে কোন অনুমোদিত লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি উপস্থিত হয়ে নিউ সেবা ক্লিনিক এন্ড ডায়াগনষ্ঠিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন। এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়সহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজ পত্র দেখতে চাইলে কোন কাগজ পত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করেন।এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া আক্তার এ্যানি বলেন,জীবননগর উপজেলায় যে সমস্ত অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।


















