
রিপোর্ট , আলমডাঙ্গা ব্যুরো | রানা
আফান্দীঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের এরশাদপুর একাডেমির ধর্মবিষয়ক শিক্ষক আবুল হোসেন (৭০) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায় , আবুল হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত প্রায় দুই মাস ধরে তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি তিন ছেলে , আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বেলগাছি মালিথাপাড়া কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে বেলগাছি গ্রামবাসী এবং এরশাদপুর একাডেমির শিক্ষক-শিক্ষিকা , কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে আবুল হোসেনের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।


















