চুয়াডাঙ্গা ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে স্থায়ী টোল বসানো নিয়ে ইরান-ওমান আলোচনা

  • প্রকাশ: ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • 131

ফাইল ছবি

পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ইরান ও ওমান।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক ও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ বুধবার (২০ মে) প্যারিসে এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানকে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে হবে।

তিনি বলেন, এই নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ব্যয় হবে।

তাই যারা এই নৌপথ ব্যবহার করে সুবিধা নেবে, তাদেরও সেই ব্যয়ের অংশ বহন করা উচিত। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হবে বলেও দাবি করেন তিনি।

তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “আমরা চাই এই পথ খোলা ও মুক্ত থাকুক। আমরা কোনো টোল চাই না।”

এদিকে, প্রস্তাবিত টোল ব্যবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওমান সরকার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। এছাড়া অ্যালুমিনিয়াম, সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যও এই রুটে পরিবাহিত হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

জনপ্রিয়

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিবাসী, সকলের সুপরিচিত মুখ ও দীর্ঘদিনের পত্রিকা পরিবেশক রমজান ভাই আর আমাদের মাঝে নেই।

হরমুজ প্রণালীতে স্থায়ী টোল বসানো নিয়ে ইরান-ওমান আলোচনা

প্রকাশ: ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬