চুয়াডাঙ্গা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ মার্চ রাতে হচ্ছে না প্রতীকী ‘ব্ল্যাক আউট’

  • প্রকাশ: ০৯:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 158

২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ২৫ তারিখ রাতে এক মিনিটের ব্ল্যাক আউট হবে না। তবে কেন পালন করা হবে না, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সোমবার (২৩ মার্চ) সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, কালরাতের স্মরণে গত আওয়ামী লীগ সরকারের সময় ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি চালু করা হয়। ১৯৭১ সালে এদিন রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল।

জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

২৫ মার্চ রাতে হচ্ছে না প্রতীকী ‘ব্ল্যাক আউট’

প্রকাশ: ০৯:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬