চুয়াডাঙ্গা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশ: ০৩:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 15

দামুড়হুদা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল শুক্রবার তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত হলো দামুড়হুদা পুরাতন বাজার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেন।

পুলিশ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে এসআই মাহবুল হক বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা থানাধীন খানপাড়া গ্রামের বটতলা এলাকায় কুলসুমের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর একজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দামুড়হুদা পুরাতন বাজার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেনকে আটক করে।

উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে গাঁজাটি জব্দ করে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।পরবর্তীতে আসামিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

প্রকাশ: ০৩:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬