মদনা, চন্ডিপুর থেকে ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের পর দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো শাহীন আলম।
জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সাব-ইন্সপেক্টর এস এম শাহীন পারভেজের নেতৃত্বে একটি দল উপজেলার মদনা ও চন্ডিপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসময় মদনা গ্রামের মোলাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (৩৬) কে ৫ গ্রাম গাঁজাসহ এবং চন্ডিপুর খামারীপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে সাইদুর রহমানকে ৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কে দন্ড দেন।










