চুয়াডাঙ্গা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার টাকায় শিশু বিক্রি করলেন মা,উদ্ধার করল পুলিশ

  • প্রকাশ: ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 17

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদির সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ সফি মেম্বার বাড়ির বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাকিবের (১৮) সঙ্গে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে সন্তানকে নিয়ে রোকনা বাবার বাড়িতে বেড়াতে যান।

শিশুটির দাদি ফিরোজা বেগম অভিযোগ করেন, গত ২৭ জুলাই তাদের জানানো হয়, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে। পরদিন বিষয়টি জানতে রোকনার বাবার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা অসংলগ্ন কথা বলেন। শিশুটির কবর দেখাতে বললেও, তারা তা দেখাতে পারেননি। পরে সন্দেহ হলে তিনি বোয়ালখালী থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে হাটহাজারীর বড় দিঘির পাড় এলাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘রোববার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা ও বাবার জিম্মায় দেওয়া হয়েছে।’

Tag :
জনপ্রিয়

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারির নগদ অর্থদণ্ডসহ ৭ দিনের কারাদণ্ড 

২০ হাজার টাকায় শিশু বিক্রি করলেন মা,উদ্ধার করল পুলিশ

প্রকাশ: ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬