চুয়াডাঙ্গা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত, রাতেই নেওয়া হয়েছে ঢাকায় 

  • প্রকাশ: ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 31

দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের রূপছায়া সিনেমা হলপাড়ায় দৈনিক আজকের খাসখবরের প্রধান কার্যালয়ে ছিলেন রাজীব হাসান কচি। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শুরু করেন। পরে তাকে সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। বুধবার রাতেই অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয়। পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসক ডা. মোহসীনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রাজীব হাসান কচির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সদর হাসপাতালে ছুটে যান। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।এছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ডা. সৈয়দ মেহবুব কাদিরও তার চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন।এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরা তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেছেন।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ও ওয়ারেন্ট অভিযানে ১১ জন গ্রেফতার ট্যাপেন্টাডল , ইয়াবা , গাঁজা ও দুটি চোরাই ছাগল জব্দ

চুয়াডাঙ্গার সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি হৃদরোগে আক্রান্ত, রাতেই নেওয়া হয়েছে ঢাকায় 

প্রকাশ: ০৪:৩৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬