চুয়াডাঙ্গা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

  • প্রকাশ: ০৫:০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 19

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা সদর ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার বুড়েপাড়ার মৃত শেরআলী মণ্ডলের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৪), খেজুরা গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে মো. হেলাল @ নুর হোসেন মোল্লা (৩৫), আলমডাঙ্গার জেহেলা অঘনাথপাড়ার মো. আলমগীর হোসেনের ছেলে মো. হাসিব আহমেদ @ শাওন (৩৩), ফরিদপুর গ্রামের মো. আফতাব আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৫৬) এবং জেহেলা গ্রামের বোরহানের ছেলে মো. বাপ্পি (২২)।

অভিযানে তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শফিকুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, হেলাল @ নুর হোসেন মোল্লাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, হাসিব আহমেদ @ শাওনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, জহুরুল ইসলামকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বাপ্পিকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

জীবননগর কাগজপত্র ছাড়াই চলছে অধিকাংশ জুয়েলারি প্রতিষ্ঠান।

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

প্রকাশ: ০৫:০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬