চুয়াডাঙ্গা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল ইসকাপ উদ্ধার, আসামি পলাতক

  • প্রকাশ: ০২:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 21

জীবননগর অফিস-

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ বোতল অবৈধ ইসকাপ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখের নেতৃত্বে এসআই (নিঃ) শোভন দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার (০৩ আগস্ট) দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী চারটি মোটরসাইকেলযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে জীবননগর থানার কালা গাংপাড়া মাঠ এলাকা থেকে পেয়ারাতলা বাজারের দিকে আসছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর ১২টা ৪৫ মিনিটে কালা গাংপাড়া গ্রামের বিপুলের বাড়ির সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় দ্রুতগতিতে আসা চারটি মোটরসাইকেলকে থামানোর জন্য সংকেত দিলে তিনটি মোটরসাইকেল কৌশলে পালিয়ে যায়।

এদিকে একটি পালসার মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামানোর সংকেত দিলে তারা মোটরসাইকেলটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় তেলের ট্যাংকির ভেতরে লুকিয়ে রাখা ৪৮ বোতল ইসকাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

মহেশপুরে বিএডিসি খামারে আরসিসি ঢালায় রাস্তায় নির্মাণে অনিয়মের অভিযোগ

জীবননগর থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল ইসকাপ উদ্ধার, আসামি পলাতক

প্রকাশ: ০২:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬