
হরিণাকুণ্ডুতে মাছের পোনা অবমুক্ত
স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ আমিষেই শক্তি আমিষেই মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা’র বিভিন্ন অঞ্চলে মাছের পোনা অবমুক্তকরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বুধবার ১৬ সেপ্টেম্বর হরিণাকুণ্ডু উপজেলা মৎস দপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায়, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধন করলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
কর্মসূচির আওতায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়, উপজেলা পরিষদের পুকুর, উপজেলা ভূমি অফিসের পুকুর, পারফলসী কুমার নদ, লালনশাহ কলেজ পুকুর, ফলসী কাকল বিল, কুলবাড়িয়া মাজার পুকুর, নবগঙ্গা নদী, দৌলতপুর মাদ্রাসা পুকুর, নারায়কান্দি কায়েতপাড়া বাওড়, চটকাবাড়িয়া খাল, পোলতাডাঙ্গা বিলের উন্মুক্ত জলাশয়ে।
অভ্যন্তরীণ জলাভূমির এসব জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের সময়ে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সেক্রেটারী নাজমুল হুদা রিপন, মৎস ক্লাবের সদস্যবৃন্দ সহ আরও অনেকেই।
উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন জানান, আমাদের দেশের মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের জন্য, হরিণাকুণ্ডু উপজেলাতে দেশীয় মৎসসম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিতকরণের লক্ষ্যে উন্মুক্ত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩৩৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।























